ড. ইউনূসের সম্মানে ৫৭ প্রবাসীকে ক্ষমা করেছে আরব আমিরাত

 ড. ইউনূসের সম্মানে ৫৭ প্রবাসীকে ক্ষমা করেছে আরব আমিরাত






জ্যেষ্ঠ প্রতিবেদক

৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪

ড. ইউনূসের সম্মানে ৫৭ প্রবাসীকে ক্ষমা করেছে আরব আমিরাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় যে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।


বিজ্ঞাপন



মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ এ সুখবরটি পান এবং জানিয়ে দেন।


বিজ্ঞাপন



আরও পড়ুন


আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা

৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আমিরাতে

তিনি বলেন, তাদের ক্ষমা করানো ছিল বড় চ্যালেঞ্জ। এখন তাদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে কথা হচ্ছে। তারা জানিয়েছেন, ওই দেশে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের বিষয়ে কী হবে, তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সম্ভবত তারা দেশে ফিরে আসবেন।


বিজ্ঞাপন



উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।





সর্বশেষ


মহানবীকে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

মহানবীকে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

দলীয় নেতাকে হত্যায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

দলীয় নেতাকে হত্যায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

ডিএমপি থেকে সরিয়ে ২৬ কর্মকর্তাকে পদায়ন

ডিএমপি থেকে সরিয়ে ২৬ কর্মকর্তাকে পদায়ন


ঢাকা পোস্ট ভিডিও


আরও পড়ুন

৪ সেপ্টেম্বর ২০২৪ : আজকের দিনের আলোচিত খবর

৪ সেপ্টেম্বর ২০২৪ : আজকের দিনের আলোচিত খবর

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী


ড. ইউনূসের সঙ্গে ইউএসএআইডি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে ইউএসএআইডি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস


জাতীয়

৪ সেপ্টেম্বর ২০২৪ : আজকের দিনের আলোচিত খবর

ঢাকা পোস্ট ডেস্ক

ঢাকা পোস্ট ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২

৪ সেপ্টেম্বর ২০২৪ : আজকের দিনের আলোচিত খবর

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০টি দেশের বাংলাদেশ দূতাবাসের ৩৮ জনের ‘দুর্নীতি’ নাকি অডিট অবজেকশন, দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিকে বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ। এ ছাড়া ভেঙে দেওয়া হয়েছে সালমান এফ রহমানের ব্যাংক আইএফআইসির পর্ষদ। এগুলোসহ সারা দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখে নিন—


বিজ্ঞাপন



১০ দূতাবাসের ৩৮ জনের ‘দুর্নীতি’ নাকি অডিট অবজেকশন, দেখে ব্যবস্থা


ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০টি দেশের বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন, তা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


বিজ্ঞাপন



বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অডিট অবজেকশনকে অনেক সময় দুর্নীতি হিসেবে দেখা হয়। সেগুলো দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কি না সেটি দেখতে হবে। অভিযোগের ধরন দেখে আমার মনে হচ্ছে এগুলোর অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয়।


বিজ্ঞাপন



বৃহস্পতিবার থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা : বিজিএমইএ


আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।


বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বিজিএমইএ ভবনে ‘পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি’ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 


মূলত, গার্মেন্টস এবং শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনে ১৬৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। যদিও এ আন্দোলনে শ্রমিকদের সংশ্লিষ্টতা ছিল না। বহিরাগতদের হামলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী কারখানার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় গার্মেন্টস চালু সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।


খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় সারাহ কুক


শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।


বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি।


এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও দলটির নেতা তাবিথ আউয়াল।


বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত আইনসমূহ স্থগিত করা হয়েছে


অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত আইনসমূহ স্থগিত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।


বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে এ তথ্য জানান তিনি।


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠন হয়েছে। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই গুরুদায়িত্ব নিয়েছি।


ভেঙে দেওয়া হলো সালমানের ব্যাংক আইএফআইসির পর্ষদ


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে চারজন স্বতন্ত্রসহ ৬ পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।


বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল এবং নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।


আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।


সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক


দেশ থেকে ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা পাচার হয়েছে। একটি বিশেষ গ্রুপ ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে এই টাকা পাচার করেছে। যার কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে। এমন অবস্থায় আমানতকারীদের অর্থ সুরক্ষায় এখন পর্যন্ত বেশ কিছু ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। এজন্য নতুন করে টাকা ছাপিয়ে নয়, বিকল্প ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আন্তঃব্যাংকের মাধ্যমে অর্থ নিতে পারবে ব্যাংক; যার গ্যারান্টার হবে বাংলাদেশ ব্যাংক।


বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।


এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আমরা নতুন টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেব না। কারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে গেলে এখন ২ লাখ কোটি টাকা ছাপিয়ে দিতে হবে। এতে দেশের মুদ্রা বাজার, বিদেশি মুদ্রা বাজার, মূল্যস্ফীতিসহ সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এজন্য সংকটে থাকা ৮ ব্যাংকের প্রয়োজন অনুযায়ী আন্তঃব্যাংকের মাধ্যমে অর্থাৎ এক ব্যাংক অন্য ব্যাংক থেকে টাকা আমানত হিসেবে পাবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে নিশ্চয়তা (গ্যারান্টি) দেবে। আশা করি এটা কাজে দেবে।


ভারত সিরিজের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা মুখিয়ে আছে : হেম্প


ব্যাট-বলে দারুণ এক সিরিজ পার করলো বাংলাদেশ। অনেকের মতে, টেস্ট ক্রিকেটে দুই যুগের পথচলায় নিজেদের সেরা সিরিজটাই এবার পাকিস্তানে খেলেছে টাইগাররা। বোলারদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাটাররা দারুণ সব ইনিংস উপহার দিয়েছেন। প্রথম টেস্টে এক ইনিংসে ৫ হাফ-সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ১৯১ রান। দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের বিশ্বসেরা জুটি নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। 


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও চিত্রটা বদলেছে এবার এসে। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি ছিল চোখে পড়ার মতোই। সেই ব্যাটিং কোচ এবার পাকিস্তান থেকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা পোস্ট-এর ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওনকে। দুজনে কথা বলেছেন পাকিস্তান সিরিজ, টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ আর বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে। 


ঢাকা পোস্ট : পুরো টেস্ট সিরিজ দারুণভাবে শেষ হলো। সিরিজ জয় নিয়ে প্রথমে শুনতে চাই আপনার বক্তব্য


ডেভিড হেম্প : একটা চমৎকার সিরিজ জয়, বিশেষ করে দেশের বাইরে। তবে যেটা আনন্দ দিয়েছে তা হলো সব খেলোয়াড়রাই এতে ভূমিকা রেখেছে। প্রত্যেকেই দুই জয়ের ক্ষেত্রে নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করেছে। 


ঢাকা পোস্ট : অনেকে বলছেন বাংলাদেশের ইতিহাসে সেরা টেস্ট সিরিজ ছিল এবারের পাকিস্তান সফর। আপনি কি একমত এই কথায়? 


রিয়াজের ছিল ৮ পরামর্শ, শিল্পীদের চিহ্নিত করা হতো সেই গ্রুপে


‘প্রিয় বন্ধুগণ, সালাম ও কৃতজ্ঞতা। আপনাদের আজকের পারফরম্যান্স ও গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানাই অভিনন্দন। সেইসঙ্গে কিছু কথা— ১. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। ২. সময়টা আমাদের প্রতিকূলে। ৩. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে। ৪. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না। ৫. যে কোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে। ৬. সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে। ৭. একজনের যেকোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ৮. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে। তাহলেই আমরা এই তুফান পাড়ি দিতে পারব। আল্লাহ আমাদের সহায় হোন, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’


গত ২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে ‘আলো আসবেই’ নামক শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজ লেখেন চিত্রনায়ক রিয়াজ। 


একদিন পর ওই গ্রুপে আরও একটি বার্তা নিয়ে হাজির হন এই নায়ক। এবার ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াজ লেখেন, বিএনপি-জামায়াত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে, দেশ বাঁচাতে এগিয়ে আসতে। কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই। তাদের বাবারাও ৭১ সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল। তবে সেটা বাংলাদেশ না, পাকিস্তান। আজ ৭১ মুছে ফেলার চেষ্টা হচ্ছে ২৪ দিয়ে। আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে, গুজব ছড়িয়ে রায়েরবাজার বধ্যভূমিকে ৭১-এর বদলে ২৪ এর বধ্যভূমি বানানোর চেষ্টা চলছে। 


সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস


সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিদের্শনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নিদের্শনা দেন তিনি।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।


পিএইচ


পররাষ্ট্র মন্ত্রণালয়

দুদক

মো তৌহিদ হোসেন

বিজিএমইএ

খালেদা জিয়া

বিএনপি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

মুহাম্মদ ফাওজুল কবির খান

অন্তর্বর্তীকালীন সরকার

সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট

টেস্ট ক্রিকেট

রিয়াজ

মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন




ঢাকা পোস্ট ভিডিও


আরও পড়ুন

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও কেন গেজেটেড হননি মারুফ?

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও কেন গেজেটেড হননি মারুফ?

১০ দূতাবাসের ৩৮ জনের ‘দুর্নীতি’ নাকি অডিট অবজেকশন, দেখে ব্যবস্থা

তথ্য চেয়ে দুদকের চিঠি১০ দূতাবাসের ৩৮ জনের ‘দুর্নীতি’ নাকি অডিট অবজেকশন, দেখে ব্যবস্থা


এনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়

অনুসন্ধানে দুদকএনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়

জেনারেল আজিজ ও তার ২ ভাইয়ের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জেনারেল আজিজ ও তার ২ ভাইয়ের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.